আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা..

প্রকাশ: 11 June 2026 । 16:19 | আপডেট: 11 June 2026 । 17:24

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, পলাশ হালদার প্রমুখ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তরা। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!