বাজেটে পেল জুলাই আন্দোলনের আনুষ্ঠানিক..

প্রকাশ: 11 June 2026 । 17:10 | আপডেট: 11 June 2026 । 17:10

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার করার সুনির্দিষ্ট কর্মসূচিও তুলে ধরা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তৃতার শুরুতেই বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদিত শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে রাষ্ট্র মেরামতের ২৭ দফা, এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠেছে সেটিই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের ওপর দাঁড়িয়েই সংঘঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান।

বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারন করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। বিএনপি যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

এছাড়াও বাজেট বক্তৃতায় একাধিক স্থানে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লে­খ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!