শহীদ শান্তিরক্ষীদের পরিবারকে বিশেষ সম্মাননা..
প্রকাশ: 10 June 2026 । 13:34 | আপডেট: 10 June 2026 । 13:34
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে শহীদ হওয়া ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ২০২৫ সালে সুদানে হামলায় আহত হওয়া এবং বর্তমানে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চ্যুয়ালি কুশল বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।
বিশ্বশান্তি রক্ষায় আত্মত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে শহীদ ও আহত শান্তিরক্ষীদের সম্মান জানানো হয় এই আয়োজনে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.