নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প..

প্রকাশ: ৮ জুন ২০২৬ । ১৫:৩১ | আপডেট: ৮ জুন ২০২৬ । ১৫:৩১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই নারায়ণগঞ্জের ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের মূল লক্ষ্য।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ‘Dhaka Environmentally Sustainable Water Supply Project’ প্রকল্পটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, এ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদী থেকে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক।

তিনি বলেন, শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে।
এটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!