ঈদ-পরবর্তী কর্মব্যস্ততায় মহাসড়কে যানবাহনের চাপ,..
প্রকাশ: ৭ জুন ২০২৬ । ১৭:৪৪ | আপডেট: ৭ জুন ২০২৬ । ১৭:৪৪
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
ঈদের ছুটি শেষে বাড়ী থেকে কর্মস্থলে ফিরতি মানুষের এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে স্মরণ কালের ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। শহরের পাশ থেকে মাত্র ২ কিলোমিটার সড়ক এলাকা পারাপার হতে দেড় থেকে ২ ঘন্টা সময় লাগছে। যানবাহনের অতিরিক্ত চাপ এবং শহরের মধ্যেই ওইসব যানবাহনের যাত্রী উঠানোসহ যত্রতত্র সিএনজি- অটোরিক্সার ষ্ট্যান্ড থাকায় এ যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শহর বাসীর। স্থানীয় শ্রমিক ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেট তৈরী করে ঢাকা ফিরতি প্রতি যাত্রীর কাছ থেকে বাস ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সৃষ্ট যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও স্থানীয় ব্যবসায়িরা।
গত কয়েকদিন থেকে ঈদের ছুটি শেষ হওয়ায় বাড়ী থেকে দিন-রাত মানুষের কর্মস্থলে ফেরা শুরু হওয়ার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পায়। যে কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে যাত্রী নিতে আসা যানহাবনের চাপ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এ্ই যানবাহনগুলো গোবিন্দগঞ্জ সীমানার বাইরে দ্রুতগতিতে আসলেও ফ্লাইওভারের কাজ চলামান থাকায় এবং মহাসড়কের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা অটোরিক্সা, সিএনজিসহ রিক্সার ষ্ট্যান্ডের কারণে যানবাহনের গতি তুলনামুলকভাবে অনেকটা কমে আসছে। এতে সৃষ্টি হওয়া যানজট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাশ্বে বকচর থেকে উত্তর পাশ্বের বোয়ালিয়া পর্যন্ত।
গত ঈদ-উল ফিতরের সময়েও ফ্লাইওভারের কাজ চলমান ছিল- কিন্তু তখন তেমন যানজট ছিল না, মানুষ নির্বিঘেœ ও সাচ্ছন্দে বাড়ীতে আসা- যাওয়া করেছে। এবারের ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে স্থানীয় ট্রাফিক পুলিশের অবহেলা ও পরিকল্পনার অভাবে যানজটের এই চরম পরিস্থিতর সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অন্য দিকে,স্থানীয়দের অভিযোগ রয়েছে- শহরের মধ্যে থানা চৌমাথা মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে স্থাপিত সিএনজির স্ট্যান্ডের কারণে সৃষ্ট যানজট বর্তমানে নিত্য দিনের চিত্র। অতীতেও আইন শৃংখলা কমিটির বৈঠকে একাধিকবার ওই স্থানে স্থাপিত সিএজি ষ্ট্যান্ড মহাসড়ক এলাকা থেকে সড়িয়ে থানার পশ্চিম পাশের্^ স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তা আজ পর্যন্ত কার্যকর করা হয়নি। যে কারণে মহাসড়ক থেকে দিনাজপুরগামী যানবাহন সমূহ সিএনজি’র ষ্ট্যান্ডের কারণে বাধাগ্রস্ত হয়ে এখানে যানজট প্রকট আকার ধারণ করলেও এ বিষয়ে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারে নীরব ভূমিকা পালন করছে।
এ ছাড়াও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের(মেইন গেইট) পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অটোরিক্সার বিপদজ্জক ষ্ট্যান্ড হওয়ার কারণে সম্পূর্ণ এলাকাটি দূর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়য়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন,শহর এলাকাসহ ঢাকা-রংপুর মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের কোন অবহেলা নেই। হ্ইাওয়ে পুলিশের টিম রাত-দিন কাজ করছি। কিন্ত এবার যানজটের চাপ বেশী থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারের কাজ শেষ হলে আগামী ঈদ থেকে এ সমস্য থাকবেনা।
তবে গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট ও টি.আই এর কাছে মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তারা কেউই ফোন রিসিভ করেননি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.