আগৈলঝাড়ায় রত্নদিশারী ফাউন্ডেশনের উদ্যোগে মৎস্য..
প্রকাশ: ৭ জুন ২০২৬ । ১৬:৫৭ | আপডেট: ৭ জুন ২০২৬ । ১৬:৫৭
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
সমাজ কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বরিশালের আগৈলঝাড়ায় রত্নদিশারী ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে “মৎস্য পোনা অবমুক্ত কর্মসূচি–২০২৬” প্রকল্প বাস্তবায়ন করেছে।
আজ রবিবার (০৭ জুন) সকালে রত্নপুর খালে পোনা মাছ অবমুক্তকরণে উপস্থিত ছিলেন রত্নদিশারী ফাউন্ডেশনের সভাপতি সাকিবুল ইসলাম সাইফুল, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সজল,প্রতিষ্ঠাতা সদস্য সুমন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুব প্রতিনিধি এবং সাধারণ জনগণ।
বক্তারা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ সম্পদের টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। এ সময় প্রায় বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা অমুক্তকরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.