গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবকের দুই..
প্রকাশ: 6 June 2026 । 20:40 | আপডেট: 6 June 2026 । 20:40
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন কলেজ মোড় সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের (ধুনদিয়া) গ্রামের মৃত্যু দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে গাইবান্ধার উদ্দেশে রওনা হওয়ার পর কলেজ মোড় সিগন্যাল এলাকায় রিপন মিয়া রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন নয়া দিগন্ত কে জানান, আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.