ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র..

প্রকাশ: ২ জুন ২০২৬ । ১৫:১৪ | আপডেট: ২ জুন ২০২৬ । ১৫:১৫

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীতে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুন) সকাল ১১ টায় উপজেলার সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে এ চক্ষু চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হসপিটাল এর কমিউনিটি সার্ভিসেস এর পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র বরিশাল শাখার সার্জন ডাঃ মোঃ রেজাউল হক।

প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এইচ এম আশ্রাফুল হক ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান বাঁধন প্রমূখ। এসময় মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খাঁন নূরুল ইসলাম, মির্জাগঞ্জ ফাউন্ডেশন এর উপদেষ্টা নয়াদিগন্ত প্রতিনিধি উত্তম গোলদার ও মির্জাগঞ্জ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অর্ধশতাধিক সেবাগ্রহীতা নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হসপিটাল এর কমিউনিটি সার্ভিসেস এর পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল জানান, উক্ত চক্ষু চিকিৎসা কেন্দ্রে বিশেষজ্ঞ সার্জন দ্বারা ফ্যাকো মেশিনের সাহায্যে সেলাই বিহীন ছানি অপারেশন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের চক্ষু পরীক্ষা ও চোখের রেটিনা সমস্যা শনাক্তকরণাহ চিকিৎসা এবং শিশুদের ট্যারা চোখ,পানি পড়া, দৃষ্টি সল্পতার প্রয়োজনীয় চিকিৎসা ও সার্জারী, লো- ভিশন ও ভিশন থেরাপির প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানসহ চোখে জটিল রোগাক্রান্ত রোগীদেরকে বরিশাল বা ঢাকায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে স্বল্প খরচে সার্জারি সেবা প্রদান করা হবে। এছাড়াও মানবিক দিক বিবেচনা করে গরীব ও অসহায় রোগীদের সর্বোচ্চ ছাড় দিয়ে স্বল্প খরচে অপারেশন করা সহ মানসম্পন্ন সেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!