জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে..

প্রকাশ: ৩১ মে ২০২৬ । ২০:৪২ | আপডেট: ৩১ মে ২০২৬ । ২০:৪২

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী, ফুটপাত ব্যবসায়ী, পথচারী এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার (খিচুরি) বিতরন করা হয়েছে।

আজ রবিবার(৩১মে) বিকাল সাড়ে ৫টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরস্থ
নান্নু শপিং কমপ্লেক্স সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়ে সড়কে হেঁটে হেঁটে বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষের মাঝে এ খাবার বিতরন করা হয়।

এ খাবার বিতরন কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ- সভাপতি মোঃ আইয়ুব আলী খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম,কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোক্তার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রহমান সুজন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন নান্নু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!