মির্জাগঞ্জে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ..

প্রকাশ: ২৭ মে ২০২৬ । ২১:২৮ | আপডেট: ২৭ মে ২০২৬ । ২১:২৮

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্র, দুস্থ্য অসহায় তিনশত জনসারধনের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার(২৭মে) দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চাল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও এয়ার ভাইস মার্শাল( অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি, কাঠালতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম খন্দকার ও সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!