টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য..
প্রকাশ: ২৫ মে ২০২৬ । ১১:৪৯ | আপডেট: ২৫ মে ২০২৬ । ১১:৪৯
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে শ্রীমঙ্গলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি বলেন, রাসায়নিক বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও বায়োপেস্টিসাইড তুলনামূলকভাবে নিরাপদ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান। তিনি চলমান মৌসুমে ব্র্যাক সিডের বিভিন্ন সবজি ও ধান বীজ সম্পর্কে আলোচনা করেন এবং আমন ধান চাষে উন্নতমানের বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোহেল খান।
এছাড়াও অনুষ্ঠানে শ্রীমঙ্গল টেরিটোরির টেরিটোরি সেলস অফিসার আবুল কাশেম শাহরিয়ার ব্র্যাক সিডের বাজারজাতকৃত বিভিন্ন জৈব বালাইনাশকের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে হাইব্রিড সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.