বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউএনও মোসাঃ..
প্রকাশ: ২৪ মে ২০২৬ । ১৪:১৪ | আপডেট: ২৪ মে ২০২৬ । ১৪:১৪
মোঃ শাকিল আহমেদ, বামনা করেসপন্ডেন্ট, বরগুনাঃ
বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান এবং মাঠ প্রশাসনে সফল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
বামনা উপজেলায় যোগদানের পর থেকেই মোসাঃ নিকহাত আরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে মাঠপর্যায়ে সরাসরি গণশুনানি ও দ্রুত সেবা নিশ্চিতকরণ। সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক ও সময়োপযোগী বাস্তবায়ন। আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিয়ে রোধ, মাদক ও জুয়াবিরোধী অভিযানে বলিষ্ঠ নেতৃত্ব। এই গৌরবময় অর্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউএনও মোসাঃ নিকহাত আরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন—”এই স্বীকৃতি আমার একার নয়, এটি বামনাবাসীর। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও যেন সততা ও নিষ্ঠার সাথে বামনা উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে মোসাঃ নিকহাত আরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বামনা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত কম সময়ে বামনাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং এই সম্মাননা তার সম্পূর্ণ প্রাপ্য ছিল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.