ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা..

প্রকাশ: ২৩ মে ২০২৬ । ১২:১৯ | আপডেট: ২৩ মে ২০২৬ । ১২:১৯

আতাউর রহমান কাজল,ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা-র আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১০ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এছাড়াও ঈদ উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। ঈদ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

পরে পৌরসভা প্রাঙ্গণে ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, শ্রীমঙ্গল পৌরসভার ৪ হাজার ৬০০ পরিবারসহ উপজেলার ৯ ইউনিয়নের ১৭ হাজার ৮৭৪ পরিবারের মধ্যে ১৭৮ দশমিক ৭৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!