ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুহিববুল্লাহিল..

প্রকাশ: ২৩ মে ২০২৬ । ১১:২৯ | আপডেট: ২৩ মে ২০২৬ । ১১:২৯

আরএইচবি নিউজ ডেস্কঃ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বৃহষ্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক) (১) ও (২) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ পদে দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি বিকাশ, মসজিদভিত্তিক কার্যক্রম এবং ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!