শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬..
প্রকাশ: 22 May 2026 । 17:18 | আপডেট: 22 May 2026 । 17:18
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মনসুর আহমেদ (৪০), মোঃ ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২)ও মনির হোসেন (৫০) কে আটক করা হয়।
ওসি আরো জানান, আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২৫০০ টাকাও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, থানার পৃথক অভিযানে একটি চুরি মামলার আসামি মোঃ ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫) কেও গ্রেফতার করা হয়।
পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতার হওয় মোট ৮ জন আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.