রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায়..

প্রকাশ: 21 May 2026 । 19:43 | আপডেট: 21 May 2026 । 19:43

নওগাঁ করেসপন্ডেন্টঃ

নওগাঁর রাণীনগর উপজেলা-এ ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দাদা-নাতি। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা পারইল গ্রামের জাঠা মাঠে অন্যের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!