শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার..

প্রকাশ: ১৯ মে ২০২৬ । ০৯:০৫ | আপডেট: ১৯ মে ২০২৬ । ১৯:৩০

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ৩ মে শ্রীমঙ্গল উপজেলার রুপসপুর এলাকায় মোটরসাইকেলযোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে নামে। পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়।

দীর্ঘ অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে রবিবার (১৮ মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া গেইট এলাকার একটি বাসা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা খলেদ আহমেদ (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। তিনি গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!