মৌলভীবাজারে পুলিশ সপ্তাহে ৩৮১ যানবাহন..
প্রকাশ: ১৯ মে ২০২৬ । ১৫:২৪ | আপডেট: ১৯ মে ২০২৬ । ১৫:২৪
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ১০ মে থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহে এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এ বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৬৭টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.