শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর..

প্রকাশ: ১৭ মে ২০২৬ । ২০:০৭ | আপডেট: ১৭ মে ২০২৬ । ২০:০৭

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

আগামী দিনগুলোতেও আধুনিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘সান্নিধ্য ও রুপান্তরের ৩৩ বছর’— এই অঙ্গীকারকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনসিসি ব্যাংক পিএলসি-এর ৩৩ বছর পূর্তি।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল শাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস স্টাফ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ ওবায়দুল হক, সিনিয়র অফিসার অয়ন রায়, গ্রিনলিফ ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দাশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ফয়ছল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে ‘ন্যাশনাল ক্রেডিট লিমিটেড’ নামে একটি বিনিয়োগ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৩ সালের ১৭ মে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়।

বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৪০টি শাখা, ১৩২টি এটিএম বুথ এবং ৯টি উপশাখা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!