নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা..

প্রকাশ: ১৬ মে ২০২৬ । ১৪:৪৮ | আপডেট: ১৬ মে ২০২৬ । ১৪:৪৮

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “নিরাপদ সড়ক চাই” শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল থানায় শনিবার সকাল ১১টায় ফ্রি হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নিয়মিত হেলমেট ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই নয়, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা সকলকে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!