শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ: ১৩ মে ২০২৬ । ১৪:১২ | আপডেট: ১৩ মে ২০২৬ । ১৪:১২
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ –এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে শ্রীমঙ্গলের পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি)। অনুষ্ঠানে সহযোগিতা করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী।
পিএফজি’র সিলেটের কো-অর্ডিনেটর আকলিমা খাতুন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.