পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে..

প্রকাশ: ১২ মে ২০২৬ । ১৮:১৬ | আপডেট: ১২ মে ২০২৬ । ১৮:১৬

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির পলাশবাড়ী শাখার উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত এক’হাজার জন সদস্যদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পলাশবাড়ী পৌর শহরে বিজ অফিস চত্বরে সদস্যদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার শেখ মনির।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের মাইক্রোপ্রাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন ও পলাশবাড়ী সাব জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা, সিএইচও কামরুন্নাহার ও বিজ অফিসের পলাশবাড়ী শাখার কর্মকর্তা প্রমুখ।

তারা উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।

এ কর্মসূচীর আওতায় প্রতি জন সদস্যের মাঝে লালশাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স ও বরবটি বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ এবং সার্বিক তত্ত্বধানে ছিলেন উক্ত কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ ও তপন কুমার সরকার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!