পাকা আমের মিঠাই পায়েস
প্রকাশ: ১২ মে ২০২৬ । ১২:১২ | আপডেট: ১২ মে ২০২৬ । ১২:১২
আরএইচবি নিউজ ডেস্কঃ-
ধীরে ধীরে পাঁকতে শুরু করেছে আম। বাজারে আসছে বছরের নতুন ফল আম। আম ফল হিসেবে সবার কাছে সমান ভাবে গ্রহণ যোগ্য। আবার আমের রয়েছে অনেক পুষ্টি গুণ। আছে আমের বিভিন্ন খাবর তৈরিতে অবদান। পরিবারের কিংবা অতিথি আপ্যায়ণে খাবার তালিকায় রাখুন আমের পায়েস। আম দিয়ে অতি সুস্বাদু এই খাবার বানিয়ে ফেলা সম্ভব খুব দ্রুত।
আসুন জেনে নেই আমের পায়েসের রেসিপি –
উপকরণঃ-
দুধ, বাসমতী চাল, পাকা আমের পিউরি, চিনি, কাজু, কিসমিস, এলাচ ও লবণ।
পরিমাণঃ-
দুধ ১ লিটার
বাসমতী চাল ১/৪ কাপ
পাকা আমের পিউরি ১/২ কাপ
চিনি সাড়ে ৩ কাপ
কাজু ৫ টা
কিসমিস ৬/৭ টি
এলাচ ২/৩ টি
লবণ ১ চিমটি
প্রণালিঃ-
চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। দুধ ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে হালকা আঁচে রাখুন। ওর মধ্যে চাল, নুন, এলাচ, কাজু, কিসমিস দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে ঘন করতে থাকুন। ঘন হয়ে এলে আমের পিউরি দিয়ে হালকা আঁচে ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। কাজু, কিসমিস দিয়ে হালকা করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। জমে গেলে বের করে পরিবেশন করুন আমের পায়েস।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.