ফুলবাড়ী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার,..
প্রকাশ: 11 May 2026 । 21:32 | আপডেট: 11 May 2026 । 21:35
আল হেলাল, ফুলবাড়ী করেসপন্ডেন্ট, দিনাজপুর :-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিওপি থেকে দিন-রাত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উর-জামান।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উর-জামান বলেন, “বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিওপি থেকে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।”
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.