দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য..

প্রকাশ: 11 May 2026 । 20:53 | আপডেট: 11 May 2026 । 20:53

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

নির্দেশনায় আরো বলা হয়, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা ও বিদ্যালয়ের কার্নিশে জন্ম নেয়া আগাছা কর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ আছে।

চিঠিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!