মুক্তি পেতে যাচ্ছে বিজয়ের শেষ..

প্রকাশ: ১১ মে ২০২৬ । ২০:৪৬ | আপডেট: ১১ মে ২০২৬ । ২০:৪৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

২ সপ্তাহের মধ্যে মুক্তি পেতে চলেছে বিজয় থালাপতির ছবি ‘জন নয়াগণ’। রবিবার তামিলনাড়ুর অভিনেতা-মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এমনই আভাস দিয়েছেন ছবির প্রযোজক। তার কথায়, “সব ঠিক থাকলে দু’সপ্তাহের মধ্যে মুক্তি পাবে আমাদের ছবি।”

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পরিবেশ, পরিস্থিতি বিজয়ের অনুকূলে। এখনই ‘জন নয়াগণ’ মুক্তির সেরা সময়। তাই কি ছবি মুক্তির কথা ভাবছেন প্রযোজক?

এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে কিছু বলেননি। বদলে কেভিএন প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ জানান, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সঙ্গে ‘জন নয়াগণ’-এর চূড়ান্ত ছাড়পত্র প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা খুব খুশি ও উত্তেজিত।”

নির্বাচনের আগে ছবির প্রচারের সময় বিজয় জানিয়েছিলেন, এটিই তার অভিনীত শেষ ছবি। আগামী দিনে তিনি রাজনীতিতেই পুরোপুরি মন দিতে চান। রবিবার সে কথা আরও একবার উল্লেখ করেন প্রযোজকও।

বিজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তার বক্তব্য, “আমি বিজয় স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি খুবই শৃঙ্খলাপরায়ণ ও কাজের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি যাকে যা প্রতিশ্রুতি দেন, তা পূরণ করেন। তিনি যা বলেন, সেটা করে দেখান।”

তারপরেও ‘জন নয়াগণ’ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে নির্বাচনের আগে কম সমস্যা পোহাতে হয়নি বিজয়কে। প্রযোজকও সে কথা মেনে নিয়েছেন। অতীতের কিছু ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দিয়েছেন তিনি। আবার এও জানিয়েছেন, পুরো টিম সে সব ভুলে শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

প্রযোজকের মতে, ‘জন নয়াগণ’ ছবিটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। কারণ ছবিটি বিজয়ের অভিনয় জীবনের পালাবদলের সাক্ষী। সম্প্রতি ছবিটি অবৈধভাবে অনলাইন প্ল্যাটফর্মে ফাঁস হয়ে যায়। এই ঘটনায় একজন ফ্রিল্যান্স সহকারী সম্পাদক-সহ আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!