নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ..
প্রকাশ: 25 July 2023 । 17:50 | আপডেট: 25 July 2023 । 17:50
মোঃ ফিরোজ আহমেদ করেসপন্ডেন্ট নওগাঁ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৫জুলাই)সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য মৎস্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তারেকুর রহমান সরকার,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মহিলা ভাইস মমতাজ বেগম,প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.