তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগৈলঝাড়ায়..

প্রকাশ: ১১ মে ২০২৬ । ১৯:৫৫ | আপডেট: ১১ মে ২০২৬ । ১৯:৫৫

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চাচীর পা ভেঙ্গে দিয়ে ভাতিজা। গুরুতর অবস্থায় কাকিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের বিধান ভক্তের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে বিবেক হালদারের। এই বিরোধীয় সম্পত্তি নিয়ে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিন্ডার এক পর্যায় কাকি রেবা রানী ভক্তের উপর ভাতিজা বিবেক হালদার হামলা করে পা ভেঙ্গে দেয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রেবা ভক্তের স্বামী বিধান ভক্ত বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই রাতেই এসআই মো.মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

অভিযুক্ত ভাতিজা বিবেক হালদার মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে এসআই মো.মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!