শ্রীমঙ্গল স্টেশন রোডের সংস্কার কাজ..
প্রকাশ: ১১ মে ২০২৬ । ১৩:৩১ | আপডেট: ১১ মে ২০২৬ । ১৩:৩১
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার মানুষ ও বিভিন্ন ট্রেনে যাতায়াতকারী যাত্রীসাধারণ এবং পর্যটকদের চলাচলের সুবিধার্থে স্টেশন রোডের খানা-খন্দ ভরাট, রাস্তা মেরামত ও সংস্কারের চলমান কাজ পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।
পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল উপস্থিত ছিলেন।
তারা কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে জনস্বার্থে এ সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। বর্তমানে রাস্তার খানা-খন্দ ও গর্ত ভরাটের কাজ চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত সময়ের মধ্যে বিটুমিনের কাজ শুরু করা হবে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ঈদ-উল-আযহার আগেই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.