এলাকাবাসী ও পরিবহন শ্রমিকদের জন্য..

প্রকাশ: ৯ মে ২০২৬ । ১৫:৫৭ | আপডেট: ৯ মে ২০২৬ । ১৫:৫৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

শ্রমিক ও চালকদের সুস্থ দৃষ্টি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে VisionSpring। প্রতিষ্ঠানটির সার্বিক সহায়তায় ঢাকায় ৩৪৭পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ঢাকা ১২১৫ দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও দৃষ্টি সেবা কার্যক্রম আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় অভিজ্ঞ অপটোমেট্রিস্টদের মাধ্যমে পরিবহন শ্রমিকদের চোখ পরীক্ষা, দৃষ্টি মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং চশমা সরবরাহ করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্লাড প্রেসারও নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় সড়কে দায়িত্ব পালন করা চালক ও শ্রমিকদের অনেকেই চোখের সমস্যায় ভুগলেও নিয়মিত চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

যেসব সেবা দেওয়া হবে, চক্ষু পরীক্ষা ও দৃষ্টি মূল্যায়ন, প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহ, ব্লাড প্রেসার নির্ধারণ, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ। সেবা গ্রহণে প্রয়োজন হবে, ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)কর্মীর আইডি কার্ড, কার্যক্রমের সময়সূচি, ৯ মে ২০২৬ থেকে ১০ মে ২০২৬। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থান-পশ্চিম নাখালপাড়া।

আয়োজকরা জানিয়েছেন, পরিবহন খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন ফয়জুর রহমান মামুন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!