হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের..
প্রকাশ: 8 May 2026 । 20:03 | আপডেট: 8 May 2026 । 20:03
কামরুজ্জামান শুভ, হিলি করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষাীার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী এর নিজ উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে হিলি কাছিমা উলুম এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, মুক্তিযোদ্ধা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.