নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: 8 May 2026 । 20:00 | আপডেট: 8 May 2026 । 20:00

মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (০৮ মে)  দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। সৌরভ (১৮) ওই এলাকার হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!