শ্রীমঙ্গলে চা-বাগান লেকে গোসল করতে..
প্রকাশ: 8 May 2026 । 16:08 | আপডেট: 8 May 2026 । 16:18
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের একটি লেকে গোসল করতে নেমে অন্তর সাহা (২৫) নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শংকরটিলা লেকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে অন্তর সাহা তার অটোরিকশাটি বাগানের ভেতরে রেখে লেকে গোসল করতে নামেন। এ সময় তিনি লেকের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মাঝপথে গিয়ে পানিতে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। এরপরই তিনি নিখোঁজ হয়ে যান।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত অন্তর সাহার বাড়ি উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকায়। উদ্ধারকৃত মরদেহটি সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আকতার হোসেন জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.