শ্রীমঙ্গল পুলিশের অভিযানে মাদক বিক্রির..
প্রকাশ: 8 May 2026 । 15:56 | আপডেট: 8 May 2026 । 15:56
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করে মোট ৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টায় সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান চালায়।
এ সময় দুই মাদক কারবারি—গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), পিতা মৃত সুব্রত বুনার্জী, সাং এলবিন টিলা এবং সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭), পিতা মৃত গোবিন্দ বুনার্জী, সাং রাজকি চা বাগান, থানা জুড়ি – এদেরকে আটক করা হয়।
আটককৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে একটি চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ৭ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.