রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত..

প্রকাশ: ৭ মে ২০২৬ । ১২:৫৫ | আপডেট: ৭ মে ২০২৬ । ১২:৫৫

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী :-

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মরদেহ। ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে তার পরনে ছিল নারীদের পোশাক।

‎ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট এলাকায়। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় শাজাহান শিকদার গরু নিয়ে যাওয়ার সময় ওই যুবকের নানার বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিফাত গাজী (১৭) সোমবার রাতে ভাত খেয়ে তার নানা হোসেন মালের ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হন তিনি। এরপর থেকে তিনি আর ঘরে ফেরেননি।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল নারীদের সালোয়ার-কামিজ ও পায়জামা। এছাড়া তিনটি ওড়না দিয়ে তার মুখ বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

‎নিহত রিফাত গাজী ওই গ্রামের লিটন গাজীর ছেলে। তিনি চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং নানার বাড়িতেই বসবাস করতেন।

‎পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

‎এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
‎ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

‎খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

‎চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এদিকে নিহতের পরিবার এ ঘটনায় কাউকে দায়ী করছে না বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!