আম-দইয়ের সহজ একটি ডেজার্ট রেসিপি
প্রকাশ: 6 May 2026 । 20:12 | আপডেট: 6 May 2026 । 20:12
আরএইচবি নিউজ ডেস্কঃ-
গ্রীষ্মের এই খরতাপের গরমে ঝটপট চাই ঠাণ্ডা কিছু। সহজেই বানিয়ে যেকোন সময় খাওয়া যায় এমন কিছু তো চাই! সুতরাং ঠাণ্ডা কিছু খাওয়া উচিত। তাই বাসায় বানাবেন আম দই। ইতোমধ্যে বাজারে পাকা আমের দেখা পাওয়া যাচ্ছে। ঝটপট এই ডেজার্টটা বানাতেও বেশ সহজ। খেতেও ভারি! আসুন ঝটপট জেনে নেই আম দইয়ের রেসিপি –
উপকরণঃ-
আম, দই, ঘণ দুধ ও কনডেন্সড মিল্ক।
পরিমাণঃ-
আমের ক্বাথ – ১ কাপ
পানি ঝরানো দই ১ কাপ বা-১৬০ গ্রাম
ঘন দুধ দেড়- কাপ
কনডেন্সড মিল্ক- ১ টা টিন

প্রণালিঃ-
প্রথমে , দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে জ্বাল দিয়ে চুলায় ঘন করে নিন আরও। একটু ঠাণ্ডা করে , আমের ক্বাথ মিশান । তারপর দই ফেটে মিশান । এখন , যে পাত্রে দই বসাবেন , তাতে ঢেলে নিন । মাটির পাত্র বা সিরামিকের পাত্র হলে দই ভাল জমে।
এখন ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন ১০মিনিট প্রি-হিট করে নিন । তারপর ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২-৩ ঘণ্টা বেক করুন বা জমে যাওয়া পর্যন্ত বেক করুন। বেক করা শেষ হলে ওভাবেই ওভেনে রেখে দিন আরও কয়েক ঘণ্টা। ফ্রিজে রাখুন ২-৩ ঘণ্টা। বের করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার আমের দই।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.