চকলেট মাড কেক
প্রকাশ: ৪ মে ২০২৬ । ০৯:৫৫ | আপডেট: ৪ মে ২০২৬ । ০৯:৫৫
আরএইচবি নিউজ ডেস্কঃ
জন্মদিন তো বটেই, নানা উৎসবে কেক ছাড়া আমাদের বলতে গেলে চলেই না। অনেক ধরণের উৎসব আমরা কেক কেটেই উদযাপন করে থাকি। “চকলেট মাড কেক” ঘরেই তৈরি করে ফেলুন খুব সহজে, আর তাক লাগিয়ে দিন সকলকে।
উপকরণঃ-
২ কাপ ময়দা
৩/৪ কাপ গরম পানি
সোয়া এক কাপ বাটার
আড়াইশ গ্রাম বেকিং চকলেট
আধা কাপ দুধ
আধা কাপ কোকো পাউডার
৪ টি ডিম
পৌনে ৩ কাপ চিনি
২ টেবিল চামচ কফি
২ টেবিল চামচ তেল
আধা চা চামচ বেকিং সোডা
২ চা চামচ বেকিং পাউডার
১ চা চামচ লবণ
কেক ফ্রস্টিং এর জন্য:-
আধা কাপ বাটার
আধা কাপ ঘন ক্রিম
দেড় কাপ বেকিং চকলেট
কেক ফ্রস্টিং বানানোর পদ্ধতিঃ-
একটি প্যানে পানি গরম হতে দিন। পানি ফোটার আগের তাপমাত্রা পর্যন্ত রেখে সেভাবেই পানি গরম হতে দিন। এটি বড় বোল এই প্যানের উপরে বসান এবং এতে বাটার, চকলেট, ক্রিম দিয়ে দিন।
সব গলে গেলে ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রন তৈরি করে নিন। এটি খুব পাতলা হয়।
কেকের ফ্রস্টিংএর ঘনত্ব পেতে এই মিশ্রণটি ১ ঘণ্টা ফ্রিজে রেখে সেট করে নিন। এবং ১ ঘণ্টা পর বের করে হুইস্কার দিয়ে নেড়ে নিন।
পদ্ধতি:-
একটি প্যানে পানি গরম হতে দিন। পানি ফোটার আগের তাপমাত্রা পর্যন্ত রেখে সেভাবেই পানি গরম হতে দিন। এটি বড় বোল এই প্যানের উপরে বসান এবং এতে বাটার, চকলেট, চিনি দিয়ে দিন।
গরম পানিতে কফি ভালো করে মিশিয়ে বোলে দিয়ে দিন। এবং সব কিছু গলা পর্যন্ত অপেক্ষা করুন। গলে গেলে সব একসাথে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।
এরপর তা প্যানের ওপর থেকে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে নিন। এতে দুধ দিয়ে ভালো করে মেশাতে থাকুন। এতে ১ টি করে ডিম দিয়ে ঘন ঘন করে নেড়ে ভালো করে মিশিয়ে নিন। ডিম মেশানোর সময় সতর্ক থাকবেন কারণ চকলেটের মিশ্রণের গরমে ডিম দলা হতে পারে। খুব দ্রুত মিশ্রণে ডিম মিশিয়ে নেবেন অথবা মিশ্রণটি বেশ খানিকটা ঠাণ্ডা করে নেবেন।
এরপর তেল দিয়ে খানিকক্ষণ নেড়ে নিন। এবার একটি চালুনিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ ও কোকো পাউডার চেলে নিয়ে মিশ্রনে দিন। এবং ভালো করে মিশিয়ে ফেলুন।
৩০০ ডিগ্রি ফারেনহাইট তাপে ওভেন প্রিহিট করে নিন। একটি ৮ ইঞ্চি উচ্চতার নেকিং মোল্ডে বেকিং শিট বিছিয়ে নিন। ও এতে কেকের ব্যাটার দিয়ে দিন।
ওভেনে দিয়ে প্রায় ২ ঘণ্টা বেক করুন। ২ ঘণ্টা বেক করে নামিয়ে পুরোপুরি ঠাণ্ডা করে নিন এবং মোল্ড থেকে কেক বের করে নিন।
উপরের অংশ সমান করে কেটে নিন। এরপর বানানো কেক ফ্রস্টিং কেকের ওপরে ঢেলে দিন। একটু ট্যাপ করে অথবা একটি চ্যাপ্টা চামচ দিয়ে ফ্রস্টিং ভালো করে সমান করে নিন।
ঠাণ্ডা হতে দিন যাতে ফ্রস্টিং কেকের ওপর বসে যায়। ব্যস, এবারে মজা নিন দোকানের চাইতেও মজাদার চকলেট মাড কেকের।
ইচ্ছে হলে নিজের পছন্দমতো ফ্রস্টিং ব্যবহার করতে পারেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.