বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়া..
প্রকাশ: ৩ মে ২০২৬ । ১৯:২১ | আপডেট: ৩ মে ২০২৬ । ১৯:২১
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
রবিবার (৩মে) বিকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি ক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এফ এম নাজমুল রিপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য দেন আকাশ মাহামুদ, রাসেল সরদার, উপেন্দ্রনাথ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আশরাফ উদ্দিন, জগদীশ মন্ডল, ইদ্রিস খান, বিপ্লব গাইন, সাজ্জাদ হাওলাদার, মৃদুল দাস, মানিক হাওলাদার, সৈকত বাড়ৈ, বিকাশ রায় এবং তাসজিদ হায়দার সাজিদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। অবাধ ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সকল ধরনের চাপ ও হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.