রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি গঠন,..
প্রকাশ: ৩ মে ২০২৬ । ১৫:৪৫ | আপডেট: ৩ মে ২০২৬ । ১৫:৪৬
ব্যুরো চীফ, রাজশাহী:-
রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে মো: রাকিন রায়হান রবীনকে আহ্বায়ক এবং মো: ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
গতকাল শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো: খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবর আসতেই রাজশাহী মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্ব রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী মহানগর ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। রাজশাহী মহানগর ছাত্রদলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করব। আমাকে সদস্যসচিব মনোনীত করায় কেন্দ্র ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.