শ্রীমঙ্গলে ৩৩ ঘণ্টায় ১৭৩ মিলিমিটার..

প্রকাশ: 2 May 2026 । 17:24 | আপডেট: 2 May 2026 । 20:05

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

টানা বৃষ্টিতে ভিজছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। গত ৩৩ ঘণ্টায় এখানে রেকর্ড করা হয়েছে ১৭৩.২ মিলিমিটার বৃষ্টিপাত, যা জনজীবনে স্বাভাবিক ছন্দে বিঘ্ন ঘটিয়েছে। অবিরাম বর্ষণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়, পাশাপাশি মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ৩৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সব মিলিয়ে ৩৩ ঘণ্টায় মোট বৃষ্টিপাত দাঁড়ায় ১৭৩.২ মিলিমিটার।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জানান, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় অতি ভারী বর্ষন হচ্ছে। ভারী থেকে অতি ভারী বর্ষনের কারনে কোথায়ও কোথায়ও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে এসেছে। শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!