পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে মাইনুল..

প্রকাশ: 1 May 2026 । 16:22 | আপডেট: 1 May 2026 । 16:22

মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ খ্রি. মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, মাইনুল ইসলাম রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। নির্বাচনে মোট ৫১০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাইনুল ইসলাম রুবেল পেয়েছেন ২৯৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জনাব মো. আবু সাঈদ খান (অ্যাডভোকেট) পেয়েছেন মাত্র ৮৫ ভোট। ২১১ ভোটের এই বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি আইনজীবীদের কাছে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন।

দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের গর্ব মাইনুল ইসলাম রুবেলের এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। পাঙ্গাসিয়া ইউনিয়নের সম্মান অক্ষুণ্ণ রাখায় এবং পেশাজীবী মহলে বড় ধরনের নেতৃত্ব পাওয়ায় স্থানীয় এলাকাবাসী তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় এলাকাবাসী জানান, মাইনুল ইসলাম রুবেল ছোটবেলা থেকেই অত্যন্ত বিনয়ী ও পরোপকারী। আইনজীবীদের কল্যাণের পাশাপাশি তিনি ইউনিয়নের মানুষের পাশেও সর্বদা থাকেন। তার এই জয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মাইনুল ইসলাম রুবেল তাকে নির্বাচিত করার জন্য সকল আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাঙ্গাসিয়া ইউনিয়নসহ দুমকি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি আইনজীবীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!