আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা..
প্রকাশ: 30 April 2026 । 13:16 | আপডেট: 30 April 2026 । 19:30
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান’র চেষ্টায় জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহযোগীতার চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাণ্টু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আরিফ সরদার, সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারকে জেলা পরিষদের তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েল, মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকু প্রমুখ।
উল্লেখ্য, ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, দুই সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারের বসত ঘর অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.