খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসের বাইক..

প্রকাশ: 30 April 2026 । 15:11 | আপডেট: 30 April 2026 । 19:32

মোঃ নুরনবী ইসলাম,খানসামা করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ মোটরসাইকেল বাসায়, আবার এনসিডি কর্ণারের ফ্রিজও কোয়ার্টারে-এ যেন সরকারি সম্পদের প্রকাশ্য অপব্যবহার!

অভিযোগ উঠেছে, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম দীর্ঘ ৬-৭ মাস ধরে সরকারি মোটরসাইকেল নিজ বাসায় নিয়ে যেয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। শুধু তাই নয়,

এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজ) কর্ণারের রোগীদের ঔষধ সংরক্ষণের জন্য বরাদ্দ ফ্রিজও নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার (৩০) এপ্রিল সকালে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, না আছে মোটরসাইকেল, না আছে ফ্রিজ! দায়িত্বে থাকা নার্স অনন্যা রায়ও জানেন না কিছু।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, “মোটরসাইকেলটি বাসায় নেওয়ার পর ছেলের কলেজে রাখা হয়েছে। নিজের মোটরসাইকেলের পাশাপাশি মাঝে মাঝে এটি ব্যবহার করেছি। আর ফ্রিজটি চালু রাখার জন্য কোয়ার্টারে নিয়ে গিয়ে ইনসুলিন ও খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় দ্রুত অফিসে ফিরিয়ে আনা হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি এখনই জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!