গাইবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচা..

প্রকাশ: 28 April 2026 । 13:08 | আপডেট: 28 April 2026 । 13:08

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজা আব্দুল জলিল শেখ গংদের লাঠির ঘাতে ভাতিজা কপিল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কপিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখ গংদের সঙ্গে কপিল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালের দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় লাঠি-ধারালো অস্ত্র নিয়ে উত্তেজীত হয়ে জলিল শেখরা হামলা করেন। এতে লাঠির আঘাতে কপিল উদ্দিন নিহত হন। একইসঙ্গে আহন হন আব্দুল জলিল শেখও। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!