গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ..
প্রকাশ: 28 April 2026 । 13:01 | আপডেট: 28 April 2026 । 13:05
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুবৃর্ত্তরা। বিকেলে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। নির্যাতিতা উপজেলার তালতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ও সামসপাড়া গ্রামের রাজু মিয়ার কন্যা। সন্ধ্যায় রাস্তার পাশে থেকে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরতর দেখে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার সরকার জানান এ ব্যাপারে এখনও থানা কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ধরণের একটি ন্যাক্কার জনক ঘটনার বিচার দাবী করেছে নির্যাতিতা ছাত্রীর স্বজন ও এলাকাবাসী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.