ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে..
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ । ১৬:৫৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ । ১৬:৫৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আগামী দু-একদিনের মধ্যেই রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরণের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তবে ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) ধানমন্ডি লেকসহ ১৫ নং ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় ধানমন্ডি লেকের আশপাশ যাতে ব্যবসায়িক কেন্দ্র না হয়ে যায় সে বিষয়ে নির্দেশনা দেন প্রশাসক। ইজারাদারদের সর্তক করে তিনি অতিরিক্ত দোকানপাট তুলে দেয়ার নির্দেশ দেন।
আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনের ময়লার স্টেশনগুলোকে দৃষ্টিনন্দন করা হচ্ছে। পথচারীদের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য উদ্যোগ নেয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.