শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যাকাণ্ডের প্রধান আসামী..
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ । ১৭:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ । ১৭:৩৭
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত জুনায়েদ হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ আলামিন (২২)-কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ থানা পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন। বৃহস্পতিবার রাতের অভিযানে জগন্নাথপুর উপজেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।
এসআই সজীব চৌধুরী জানান, গ্রেফতারের পর শুক্রবার আসামীকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.