নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজন..

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ । ২০:৫৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ । ২০:৫৯

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর নিয়ামতপুরে দেশব্যাপী আলোচিত একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার রহস্য একদিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১ এপ্রিল সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন একই পরিবারের পিতা, মাতা ও তাদের দুই শিশু সন্তান। ঘটনার পরপরই জেলা পুলিশের একটি চৌকশ দল তদন্তে নামে এবং টানা প্রায় ২০ ঘণ্টার অভিযানে হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল ও পানির ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বড় আকারের হাসু ও একটি বৃহৎ ছোরা উদ্ধার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকেলে নিহত চারজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মান্দা সার্কেল, নিয়ামতপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার সম্ভব হয়েছে বলে জানানো হয়।

এরই মধ্যে গ্রেফতারকৃত প্রধান আসামি সবুজ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!