প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মৌলভীবাজারে..
প্রকাশ: 19 April 2026 । 22:23 | আপডেট: 19 April 2026 । 22:23
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (বালক/বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক রুবেল মাহমুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এতে তাদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশও ত্বরান্বিত হয়। তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগেই স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন আবহ।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি–২০২৬, মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে, যা আগামী দুই দিন ধরে চলবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.