শ্রীমঙ্গলে অজগর উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে..
প্রকাশ: 19 April 2026 । 13:54 | আপডেট: 19 April 2026 । 13:54
আতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রবিবার শ্রীমঙ্গল জেটি রোড সংলগ্ন হাইল হাওরে মাছ ধরার সময় স্থানীয় মৎস্যজীবীদের জালে অজগরটি আটকা পড়ে। পরে বিষয়টি রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগর সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানা গেছে।
পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.